২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান ক্ষেতে শিশুর গলাকাটা লাশ

ঠাকুরগাঁওয়ের রাখালবিলের একটি ধান ক্ষেত থেকে ছয় বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 05:00 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঠাকুরগাঁও, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের রাখালবিলের একটি ধান ক্ষেত থেকে ছয় বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মালেকা আক্তার মালার খোঁজ সোমবার বিকাল থেকে মিলছিলো না বলে তার স্বজনরা জানিয়েছেন। সন্ধ্যায় লাশ পাওয়া যায়। মালার বাবা আব্দুল মালেক সাংবাদিদের বলেন, "কে আমার মেয়েকে হত্যা করেছে তা বুঝে উঠতে পারছি না।" সদর উপজেলার সালন্দর শিংপাড়া গ্রামের মালেকের মেয়ে মালার লাশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়। লাশের ময়না তদন্তের জন্য তা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সালন্দর ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল ইসলাম জানান, তিনি বিকালে ওই শিশুটিকে ক্ষেতে ধান কুড়াতে দেখেছিলেন। ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সফিকুল ইসলাম ও সদর থানার ওসি গোপাল চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ কর্মকর্তা মাসুম বলেন, "কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা বোঝা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১১০০ ঘ.