ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) দুই বৈমানিককে সতর্ক করে চিঠি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ।
ওই দুই বৈমানিক হলেন বাপার সাধারণ সম্পাদক এম এ বাসিত মাহতাব ও সাবেক সভাপতি ক্যাপ্টন এস এম হেলাল।
সোমবার এ চিঠি পাঠানো হয় জানিয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের দুইজনকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।"
নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, "রোববার বাসিত মাহতাব বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির এক টকশোতে বিমানের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনামূলক বক্তব্য রাখেন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিমানের একজন কর্মচারী এভাবে প্রতিষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখতে পারে না।"
অপর বৈমানিক এস এম হেলাল সম্পর্কে তিনি বলেন, "এস এম হেলালের গত কয়েক দিনের কর্মকাণ্ডে বিমানের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24