২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল সোমবার বিকালে প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল সোমবার বিকালে প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আশরাফ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর জানিয়েছেন। তিনি বলেন, ফলাফল বিশ্ববিদ্যালযের ওয়েবসাইট www.admission.univdhaka.edu থেকে জানা যাবে। গত ২৮ আক্টোবর এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ২৮ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়। 'খ' ইউনিটের অধীন কলা অনুষদে ২,৩৪৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/এইচএ/১৮৩৪ ঘ.