২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পাওয়ার টিলারচাপায় শিশু নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সোমবার সকালে পাওয়ার টিলারচাপায় এক শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

গাইবান্ধা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সোমবার সকালে পাওয়ার টিলারচাপায় এক শিশু মারা গেছে। নিহত সুমন মিয়া (৭) পিয়ারাপুর জাংগালপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোবিন্দগঞ্জের শহরগাছি-রাজাবিরাটহাট সড়কের শহরগাছি ডিগ্রি কলেজের সামনে সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় সুমন পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ পাওয়ার টিলারটি আটক করেছে। চালক পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১০ ঘ.