২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গণপিটুনিতে নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিটিয়ে ও পায়ের রগ কেটে দিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 11:29 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঝিনাইদহ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিটিয়ে ও পায়ের রগ কেটে দিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে এলাকাবাসী। সাবেক স্ত্রীর স্বামীর ওপর হামলার জেরে রোববার রাতে উপজেলার শিবনগর গ্রামে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নিহত শরিফুল ইসলাম (৪০) সদর উপজেলার কাঞ্চনপুর উত্তরপাড়ার তাইজাল হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি এস এম ফারুক হোসেন সাংবাদিকদের জানান, শরিফুল তার স্ত্রী রিনা বেগমকে তিন সন্তানসহ তালাক দেয়। এরপর রিনার বিয়ে হয় শিবনগর গ্রামের রবিউল ইসলামের সঙ্গে। শরিফুলও পরে বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। তা সত্বেও শরিফুল মাঝে মাঝেই শিবনগর গ্রামে তালাক দেওয়া স্ত্রী রিনার সঙ্গে দেখা করতে যেতেন। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, শরিফুল রোবার রাত ৯টার সময় মাদকাসক্ত অবস্থায় রিনার বাড়ি যায়। রিনার স্বামী রবিউল তাকে চলে যেতে বলেন। এ সময় শরিফুল উত্তেজিত হয়ে রবিউলের উপর হামলা করেন। তখন রবিউলের চিৎকারে আশপাশের প্রতিবেশিরা এগিয়ে আসে এবং শরিফুলকে পিটিয়ে পায়ের রগ কেটে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টায় তিনি মারা যান। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে বলে ওসি ফারুক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২৭ ঘ.