২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে ২ কর্মী আটক

ওষুধের কাঁচামাল পাচারের অভিযোগে দুই কর্মী আটক হয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 07:58 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওষুধের কাঁচামাল পাচারের অভিযোগে দুই কর্মী আটক হয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে গুদাম থেকে মেট্রোনিডাজল নিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ৮ নম্বর ফটকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি আবু সালেহ মো. শামসুদ্দিন। আটক দুজন হলেন- সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী মো. দুলাল মিয়া (৩২) এবং জিএমজি এয়ারলাইন্সের কর্মী মো. সিরাজুল ইসলাম (৩৫)। ওসি শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুদামে রাখা মেট্রোনিডাজল ক্যামিকেলগুলো কয়েকটি ট্রলিতে করে দুজন বেরিয়ে যাচ্ছিলেন। ৮ নম্বর গেটের কর্মচারীদের সন্দেহ হলে তারা দুইজনকে আটক করে।" ঢাকার নভো হেলথ কেয়ার নামের একটি প্রতিষ্ঠান এ ওষুধের কাঁচামাল আমদানি করে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এমআই/১৪০০ ঘ.