২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঠিয়ায় যাত্রাদলের বাসে ডাকাতি, আহত ১৫

রাজশাহীর পুঠিয়া উপজেলার পকেটখালী মোড়ে রোববার রাতে যাত্রাদলের একটি বাসে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 07:17 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

রাজশাহী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলার পকেটখালী মোড়ে রোববার রাতে যাত্রাদলের একটি বাসে ডাকাতি হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাতরা অস্ত্রের মুখে দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এসময় হামলায় যাত্রাদলের অন্তত ১৫ জন সদস্য আহত হয়। তাদেরকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারঘাটের জামানগরে পালা শেষে রাত সাড়ে ১১টার দিকে যাত্রাদলের সদস্যরা একটি বাসে চড়ে বগুড়া ফিরছিলো। তিনি বলেন, "পথে রাজশাহীর আড়ানী-পুঠিয়া সড়কের পকেটখালী মোড়ে ডাকাতরা রাস্তার ওপর কলাগাছ ফেলে ইট ছুড়ে বাসটি থামাতে বাধ্য করে। "এরপর তারা বাসে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।" ওসি জানান, খবর পেয়ে পুঠিয়া এবং নাটোরের বাগাতিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। ডাকাতিতে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৩১৯ ঘ.