২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সীমানা প্রাচীরের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুিলশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 06:47 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সীমানা প্রাচীরের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুিলশ। এ সময় নিহতের পরনে ছিলো কালো প্যান্ট ও ধূসর রংয়ের গেঞ্জি। দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রহিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সোমবার ভোর ৬টার দিকে এলাকাবাসী সেখানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মাথার বাঁ পাশে গুলি করা হয় জানিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১২৩৮ ঘ.