আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময় বেঁধে দিয়েও রাজধানীর ছয়টির মধ্যে চারটি খাল দখলমুক্ত করতে ব্যর্থ হয়েছে সরকার।
সরকারি সিদ্ধান্ত ছিলো, অক্টোবর মাসের মধ্যে খাল ছয়টি দখলমুক্ত করা। রোববার শেষ হয়েছে সে সময়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আংশিক সচল এই ছয়টি খালের মধ্যে একটি দখলমুক্ত হয়েছে। অন্য একটিতে অভিযান শেষ হয়নি। আর বাকি চারটিতে উচ্ছেদ অভিযান শুরুই করতে পারেনি প্রশাসন।
খালগুলো পুনরুদ্ধারের দায়িত্বে রয়েছে ঢাকা জেলা প্রশাসন। তাদের সহযোগিতা করছে ঢাকা ওয়াসা।
গত ২৯ সেপ্টেম্বর নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স অক্টোবর মাসের মধ্যে ঢাকা ও এর আশপাশের ছয়টি খাল
bdnews24