২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়ালের কামড়ে আহত ৪০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় রোববার সন্ধ্যায় ও রাতে একটি শিয়ালের কামড়ে শিশু ও মহিলাসহ ৪০ জন আহত হয়েছে। ক্ষুব্দ এলাকাবাসী পরে শেয়ালটিকে পিটিয়ে মেরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 02:45 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

সুনামগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাই উপজেলায় রোববার সন্ধ্যায় ও রাতে একটি শিয়ালের কামড়ে শিশু ও মহিলাসহ ৪০ জন আহত হয়েছে। ক্ষুব্দ এলাকাবাসী পরে শেয়ালটিকে পিটিয়ে মেরেছে। আহতদের মধ্যে ২৫ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় দিরাই পৌর শহরের হারানপুর ও মজলিসপুর এলাকায় এসে শিয়ালটি লোকজনকে কামড়াতে শুরু করে। এরপর পাশের উলুকান্দি, ফাতেমানগর, উমেদনগর, হরনগন, কদমতলী, কালীনগর ও জকিনগরসহ কয়েকটি এলাকায় যেখানেই লোকজনকে পেয়েছে সেখানেই তাদেরকে কামড় দেয়। পরে রাতে হরনগর গ্রামের লোকজন লাঠি দিয়ে পিটিয়ে শেয়ালটি মেরে ফেলে। আহতদের মধ্যে শহরের ফাতেমা নগরের মাহবুবা বেগম (২৪), আবু তালিব (৩০), মুসা মিয়া (১৪), আফাজ উদ্দিন (৩৫) ও আম্বিয়া বেগম (৪০), জকিনগর গ্রামের আলী হোসেন (৪৭), সালাউদ্দিন (১২), লুবেসা বিবি (৫০), সাজেদা বেগম (৩৫), সালেহা বেগম (৪০) ও সালেহ উদ্দিন (২), কালীনগর গ্রামের শিবলি বেগম (১৭), জুবলি বেগম (১৬) ও আলমগীর (১৯) এবং উলুকান্দি গ্রামের আব্দুল আহাদ (৩০) রয়েছেন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশুতোশ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিয়ালটি যাদের কামড় দিয়েছে তাদেরকে ভ্যাকসিন নিতে হবে। তবে আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় সবাইকে তা দেওয়া সম্ভব হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৮৪৭ ঘ.