২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ছাত্রলীগ নেতা খুন

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. কামরুজ্জামান ওরফে জামানকে (৩৫) কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 06:04 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

নরসিংদী, অক্টোবর ৩১ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. কামরুজ্জামান ওরফে জামানকে (৩৫) কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টায় জেলা শহরের পশ্চিম দত্তপাড়ায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি এলাকার হোসেন আলীর ছেলে। এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে দু'হাত ও গলা কেটে তাকে হত্যা করে। নরসিংদীর পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাছ উদ্দিন ভূইয়া সাংবাদিকদের বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.