২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আগুনে ঘর ও দোকান পুড়ে ছাই

চাঁদপুর শহরে আগুনে সাতটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 05:46 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

চাঁদপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরে আগুনে সাতটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। রোববার সন্ধ্যায় শহরের ট্রাকরোড এলাকায় এ অগ্নিকাণ্ড হয়। পরে উপকূলরক্ষী বাহিনী ও দমকল কর্মীরা গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উপকূলরক্ষী বাহিনীর চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার খাজা মাসুম সাংবাদিকদের বলেন, ট্রাকরোড এলাকায় দারুস সালাম মসজিদের সামনে একটি বসতঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আশপাশের বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে সাতটি বসতঘর ও একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। চাঁদপুর উত্তর দমকল সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফরিদ আহমেদ মানির সাংবাদিকদের জানান, কোস্টগার্ড ও দমকল কর্মীরা যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি করলেও দমকলের হিসাবে তা ৫ থেকে ৭ লাখ পর্যন্ত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.