রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার সোমবার ও মঙ্গলবারের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা রোববার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে 'বি', সকাল ১১টা থেকে 'এফ-১', দুপুর ১টা থেকে 'এফ-২' এবং বিকেল সাড়ে ৩টা থেকে 'এফ-৩' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন ৩৬ হাজার ৩৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
এবার 'বি' ইউনিটে ১৯ হাজার ১২৭, 'এফ-১' ইউনিটে ৬ হাজার ৯৭২, 'এফ-২' ইউনিটে ৭ হাজার ১৯০, 'এফ-৩' ইউনিটে ৩ হাজার ৬৮ আবেদন পড়েছে।
সোমবারের আসন বিন্যাস
'বি' (আইন ও বিচার) ইউনিটের রোল নম্বর ০১-৩৯০১ রবীন্দ্র কলাভবন; ৩৯০২-৪৮৫৭ সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন; ৪৮৫৮-৫২০৫ রাবি নার্সারি স্কুল ভবন; ৫২০৬-৬৫৯১ রাবি স্কুলভবন; ৬৫৯২-৮৩৩৫ শহীদুল্ল
bdnews24