২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইলাবিধ্বস্ত বেড়িবাঁধে ক্লোজার নির্মাণ শুরু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় আইলাবিধ্বস্ত চকবারা বেড়িবাঁধে ক্লোজার নির্মাণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 03:40 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

সাতক্ষীরা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় আইলাবিধ্বস্ত চকবারা বেড়িবাঁধে ক্লোজার নির্মাণ শুরু হয়েছে। রোববার নির্মাণ কাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তিন কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে এই কাজ আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে শেষ হবে। খোলপেটুয়া নদীর ওপর পানি উন্নয়ন বোর্ডের এই বাঁধের প্রায় ১০০ মিটার অংশ আইলায় ভেঙে যায়। এই অংশ দিয়ে পানির প্রবাহ বন্ধের লক্ষ্যে ক্লোজার নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ উদ্বোধনকালে পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্র"তি অনুযায়ী আগামী শুষ্ক মওসুমে ক্লোজার নির্মাণ শেষ করা হবে। তিনি বলেন, "আগামী তিন মাসের মধ্যে আইলায় ভেঙে যাওয়া পাউবো'র বাঁধের ক্লোজার নির্মাণ ও পাউবোর অন্য বাঁধগুলোর যাবতীয় অসম্পন্ন কাজ শেষ করা হবে।" বাঁধ না কেটে এর উপর দিয়ে পাম্পের সাহায্যে পানি উঠিয়ে চিংড়ি চাষ করার আহ্বান জানান তিনি। চকবারায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্র"ত গৃহনির্মাণের টাকাও ক্ষতিগ্রস্তদের মধ্যে শিগগির বিতরণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের (দক্ষিণ-পশ্চিমাঞ্চল) প্রধান প্রকৌশলী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মুকেশ চন্দ্র রায়, পুলিশ সুপার হাবিবুর রহমান, সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.