২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন মামলায় বিএনপির ৬৪ নেতাকর্মীর জামিন হয়নি

সিরাজগঞ্জে বিএনপির জনসভাস্থলের কাছে ট্রেনে হামলা, ভাংচুর ও আগুন দেওয়ার মামলায় বিএনপির ৬৪ নেতাকর্মীর জামিন হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বিএনপির জনসভাস্থলের কাছে ট্রেনে হামলা, ভাংচুর ও আগুন দেওয়ার মামলায় বিএনপির ৬৪ নেতাকর্মীর জামিন হয়নি। রোববার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে তাদের হাজির করে আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন। শুনানি শেষে হাকিম নীলা কর্মকার আবেদন নাকচ করেন। জ্যেষ্ঠ আদালত পরিদর্শক মো. মন্নাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'টি মামলায় জামিনের শুনানির দিন ধার্য্য থাকায় হাজতি আসামীদের আদালতে হাজির করা হয়।" জামিন না পাওয়াদের মধ্যে আছেন- সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি খ ম রকিবুল হাসান রতন, শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিরুল আলিম, শহরের মালসাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন, শাহজাদপুর উপজেলার আজহার আলী (৪৬), একই উপজেলার পাঁচপাড়া বিহাঙ্গারু গ্রামের সাচ্চু, উল্ল