গাইবান্ধা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিশ্বাস হলদিয়া গ্রাম থেকে রোববার সকালে পরিত্যক্ত অবস্থায় দেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- দুইটি দেশি সার্টার গান, দুইটি চাইনিজ কুড়াল ও ১৯ ইঞ্চি লম্বা একটি ধারালো ছোড়া।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার আলমগীর হোসেন জানান, সকাল ৬টা ৪৫ মিনিটে র্যাবের একটি দল হলদিয়া গ্রামের একটি জমি থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, এসব অস্ত্র এখানে কে রেখেছে তার সন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩৬ ঘ.
bdnews24