২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা চাই শ্রমিকরা ভালো থাকুক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকরা ভালো থাকুক-এটা আমরা চাই। শ্রমিক ও মালিকদের নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় রেখেই শিল্প পুলিশ কাজ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 09:22 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকরা ভালো থাকুক-এটা আমরা চাই। শ্রমিক ও মালিকদের নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় রেখেই শিল্প পুলিশ কাজ করবে। তিনি বলেন, "কৃষিপ্রধান বাংলাদেশের উন্নতি করতে হলে শিল্পায়ন দরকার। এ জন্যে দেশি-বিদেশি বিনিয়োগ আসতে হবে। বিনিয়োগকারীদের আকর্ষণ করতে হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দরকার। সেই পরিবেশ নিশ্চিত করতেই শিল্প পুলিশ গঠন করা হলো।" রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্প পুলিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি ফলক উম্মোচন করে শিল্প পুলিশের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, "দেশের আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীর ওপর নির্ভরশীল। জনসংখ্যার তুলনায় তাদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও তাদেরকে অনেক বেশী দায়িত্ব পালন করতে হয়। তাই নিয়মিত কাজের পাশাপাশি হঠাৎ তৈরি হওয়া বিশৃঙ্খলা দমন করতে গিয়ে তাদেরকে বেগ পেতে হয়। "এজন্যে এই প্রথমবারের মতো দেশে বিশেষ এলাকার জন্যে একটি বিশেষ বাহিনী তৈরি করা হলো। যারা ওই এলাকার লোকজনের মন মানসিকতা বুঝে সে বিষয়ে কাজ করবে। দেশের কলকারখানাগুলো যাতে সুষ্ঠুভাবে চলে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে, শ্রমিক মালিক নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় রেখেই শিল্প পুলিশ কাজ করবে।" এছাড়া ক্যাম্পাস পুলিশ, নৌ পুলিশ, পর্যটন পুলিশ গঠনের বিষয়গুলো সরকারের বিবেচনায় রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। যানবাহন, আবাসনসহ পুলিশ সদস্যদের নানা সীমাবদ্ধতার বিষয়েও সরকার সচেতন রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। এসআই, সার্জেন্টদের তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, পরিদর্শকদের দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে নিয়ে যাবার একটি প্রস্তাব সরকার বিবেচনা করছে বলে তিনি জানান। তিনি জাতিসংঘে পুলিশ সদস্যদের ভুমিকার জন্যে প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শিল্প কারখানার মালিক ও শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, "আমরা পোশাকখাতে প্রণোদনামুলক অর্থ দিয়েছি। কারণ, আমরা চাই শ্রমিকরা ভালো থাকুক। যে শ্রমিকদের ঘামে ও কষ্টে আপনারা ভালো ও দামী গাড়িতে চড়েন, বাড়িতে থাকেন, তাদের প্রতি আরো সহানুভুতিশীল হতে হবে। আবার শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলছি, যে কারখানা বা প্রতিষ্ঠান আপনার রুজি জোগায়, তার ক্ষতি করবেন না।" পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়