ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমেদ খান বলেছেন, সরকার ইতোমধ্যেই বিশ্বের ১৩টি দেশে শ্রম শাখা খুলেছে। শিগগিরই ইতালিতে শ্রম শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্রম বাজার পরিচর্যা করা হবে।
রোববার ঢাকায় সিরডাপ মিলনায়তনে আয়োজিত নিরাপদ অভিবাসন বিষয়ক জাতীয় পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশ থেকে ২০০৯ সালে প্রায় চার লাখ ৭৫ হাজার কর্মী চাকরি নিয়ে বিদেশে গেছে। অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে এ বছর সরকারিভাবে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় চার লাখ।
সচিব বলেন, "বিভিন্ন প্রতিকূলতার কারণে এ বছর লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছে। তবে প্রতিকূলতা সত্ত্বেও বছরের শেষ নাগাদ এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা করি।"
তিনি আরো বলেন, "প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের জাতীয় আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যা মোট অভ্যন্তরীন আয়ের (জিডিপি) ৩০ শতাংশ। কিন্তু স
bdnews24