ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার স্থাপত্য নিদর্শন লালবাগ কেল্লার ভেতরে অবৈধভাবে নির্মিত বাড়ি উচ্ছেদের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
একই সঙ্গে কেল্লার দেয়াল ঘেঁষে তৈরি ভবনও উচ্ছেদের দাবি জানান তারা।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তারা এ দাবি জানান।
শিল্প সমালোচক অধ্যাপক মইনুদ্দীন খালেদ বলেন, "চারশত বছরের পুরনো ঢাকার অন্যতম স্থাপত্য নিদর্শন লালবাগ কেল্লা। এর সীমানার মধ্যে অবৈধভাবে তিনটি বাড়ি তৈরি করা হয়েছে। প্রত
bdnews24