২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকের লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতার একটি বাসা থেকে একজন চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 07:11 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতার একটি বাসা থেকে একজন চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ২৭০ সেনপাড়া পবর্তার ছয়তলার ফ্লাটের দরজা ভেঙে নিগার সুলতানা এ্যানি (৩২) মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাফরুল থানার উপপরিদর্শক আব্দুর রশিদ। পুলিশ জানায়, মৃতদেহের পাশে একটি সিরিঞ্জ পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তা রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৃত অবস্থায়ই তাকে উদ্ধার করা হয়। তার মুখে কষ (ফেনা) জমে ছিল। দরজা ভেতর থেকে আটক থানায় এটি আত্মহত্যা বলেই আমরা মনে করছি।" নিগার ময়মনসিংহ মেডিকেল কলেজে গাইনি বিভাগে কর্মরত ছিলেন। সেনপাড়ার এই বাসাটি তার মায়ের, যিনি হজ পালনের জন্য এখন সৌদি আরবে রয়েছেন। নিগারের স্বামী আবুল হোসেন অস্ট্রেলিয়ায় ব্যবসা করেন বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩০৩ ঘ.