২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভারতীয় কাপড়সহ গ্রেপ্তার ৭

সাতক্ষীরায় দু'টি মাইক্রোবাস ভর্তি ভারতীয় কাপড়সহ সাতজনকে আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় দু'টি মাইক্রোবাস ভর্তি ভারতীয় কাপড়সহ সাতজনকে আটক করেছে বিডিআর। বৃহস্পতিবার রাতে শহরের কাছে বাঁকাল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বিডিআর। বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দু'টি মাইক্রোবাসে তল্লাশি করে আনুমানিক ১৫ লাখ টাকার ভারতীয় জর্জেট শাড়ি, থ্রি-পিস ও ওড়না উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- ঢাকার জুরাইন এলাকার কবির আলম (৪৪), চাঁদপুরের মতলব গ্রামের মো. কবীর (৩০), কুমিল্লার দাউদকান্দির শরীফ (২৩), গৌরীপুরের তাজুল ইসলাম (৪০), ঢাকার এ্যালিফ্যান্ট রোডের ছালিক আহমেদ (৩৭), মাইক্রোবাসচালক ঢাকার দক্ষিণ খানের আশকোনা এলাকার শুকুর আলী (৪২) ও অপর চালক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আবু তাহের (৩৫)। পাসপোর্টধারী যাত্রী কবীর আলম জানান করেন, গত ২৫ অক্টোবর তারা চারজন পাসপোর্ট নিয়ে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে যান। ফিরে আসেন বুধবার। আসার সময় তারা কয়েক লাখ টাকার জর্জেট শাড়ি, থ্রি-পিস ও ওড়না নিয়ে আসেন। সরকারি নিয়ম অনুযায়ী ভোমরা কাস্টমস-এ ২ লাখ ৫৭ হাজার টাকার ট্যাক্স জমা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বিডিআর কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানায়, কাগজপত্রে ত্র"টি থাকায় মালামালসহ তাদের আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে ৪১ রাইফেলস ব্যাটালিয়নের হাবিলদার সামছুদ্দীন থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৩ ঘ.