২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারটি পিস্তল, ২৫ রাউন্ড গুলি উদ্ধার

যশোরের শার্শা উপজেলা থেকে চারটি ভারতীয় পিস্তল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 05:03 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

যশোর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের শার্শা উপজেলা থেকে চারটি ভারতীয় পিস্তল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। আটক করা হয়েছে দুই অস্ত্র বিক্রেতাকে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেনাপোল এলাকার ধান্যখোলা গ্রাম থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয় বলে র‌্যাবের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন। যশোর প্রতিনিধি জানান, আটককৃত মইনুর রহমান ও আলমগীর হোসেন ওই এলাকার ঘিবা গ্রামের বাসিন্দা। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক আজিজ খান সাংবাদিকদের জানান, ধান্যখোলার একটি মাদ্রাসার পাশে অস্ত্র কেনাবেচা হচ্ছে- এই খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র বিক্রেতারা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে ধরে ফেলে র‌্যাব সদস্যরা। র‌্যাব কর্মকর্তা তারেক আজিজ জানান, আটককৃতদের র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৫ ঘ.