২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহসিকতার জন্য দমকলের চারজনকে সম্মননা

বিভিন্ন ক্ষেত্রে সাহসী ভূমিকার জন্য দমকল বাহিনীর চার কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা দিয়েছে রোটারী ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 05:33 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন ক্ষেত্রে সাহসী ভূমিকার জন্য দমকল বাহিনীর চার কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা দিয়েছে রোটারী ক্লাব। বুধবার দমকল বাহিনীরর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শেরাটন হোটেলে বাংলাদেশ দমকল বাহিনীর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. চান মিয়া, লিডার মো. সহিদ আলম, ডুবুরি মো. সাইদুল ইসলাম ও ফায়ারম্যান আমিনুল ইসলামকে ঢাকার রোটারী ক্লাব অব ধানমন্ডির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। আমিন বাজারে ডুবে যাওয়া বাস প্রথম সনাক্তকারী, কক্সবাজার জেলার উখিয়া থানার হিমছড়ি এলাকায় ১৭ ইসিবি সেনা ক্যাম্পে পাহাড় ধ্বসে নিহত ছয়জনের মৃতদেহ ও একজনকে ব্যক্তিকে জীবিত উদ্ধার, ফরিদপুরে হাজীগড় সুইচ গেটের কাছে নদীতে উদ্ধার অভিযানের সময় নিজে আহত হয়ে ডুবে যাওয়া একজনকে জীবিত উদ্ধার এবং নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে চারতলা ভবনের দুইতলার অগ্নিকবলিত কক্ষ থেকে দুইজনকে জীবিত উদ্ধারে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদের পদক দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এসএম নজরুল ইসলাম মনোনীতদের হাতে সনদপত্র ও সম্মাননা তুলে দেন। এ সময় রোটারী ক্লাবের ফাস্ট ডিস্ট্রিক গর্ভনরসহ রোটারী ক্লাব অব ধানমন্ডি ঢাকার প্রেসিডেন্ট, ভোকেশনাল এ্যাওয়ার্ড গিভিং সেরেমনির চেয়ারম্যানব, দমকল বাহিনীর পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও প্রশিক্ষণ) উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩০৮ঘ.