ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক পরিবর্তনের পর এবার বিচার বিভাগে রদবদলে ১১ জন জেলা জজ বদলি হয়েছেন।
জেলা জজের পাশাপাশি বদলি করা হয়েছে সাতজন অতিরিক্ত জেলা জজ এবং ছয়জন যুগ্ম-জেলা জজ পর্যায়ের কর্মকর্তাকেও।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন ও বিচার বিভাগ থেকে বুধবার বদলির এ আদেশ জারি হয়।
জেলা জজদের মধ্যে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা জজ) ইকতেদার আহমেদকে খুলনা জননিরাপত্তা বিঘ
bdnews24