ঝিনাইদহ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলা থেকে একটি কথিত চরমপন্থী দলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ।
অপরদিকে ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশ অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
চুয়াডাঙ্গা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আলমডাঙ্গার লাগোয়া মেহেরপুরের গাংনী উপজেলার গজারিয়া হেমায়েতপুর গ্রাম থেকে 'চরমপন্থী' দলের নেতা হাফিজুর রহমান ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়।
জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট (এসপি) মো. নজরুল ইসলাম জানান, রাজুকে তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) জনযুদ্ধ গ্র"পের আঞ্চলিক কমান্ডার।
রাজু স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার হাটুভাঙ্গা আমতৈল গ্রামের একটি কলা বাগান থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি ও তিনটি বোমা উদ্ধার করা হয়েছে।
এসপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে গাংনী ও আলমডাঙ্গা উপজেলায় তিনটি হত্যা মামলা ও বোমাবাজির অভিযোগে একটি মামলা আছে।
এছাড়া বোমাবাজির অভিযোগে রাজুর বিরুদ্ধে সাতটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার রাতে ঝিনাইদহের শৈলকূপা থানা এলাকার দলিলপুর গ্রাম থেকে মোবারক আলী শেখ ওরফে মোবা নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শৈলকূপা থানার ওসি মো. আনোয়ার হেসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবারক হত্যা ও সংঘর্ষের মামলায় দু'বার জেল খেটেছে। বছর দ্ইু আগে তিনি ছাড়া পান।
তিনি জানান, স
bdnews24