২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ গ্রেপ্তার ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 06:40 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঝিনাইদহ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা সদরের আড়পাড়ায় র‌্যাব এ অভিযান চালায়। গ্রেপ্তার শাহীন মণ্ডল ওই এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম জানান, শাহীনের ঘরের খাটের নিচ থেকে রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তা আরো জানান, শাহীন সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। গত মে মাসে তিনি অস্ত্রসহ ধরা পড়ে কারাগারে ছিলেন। জামিনে ছাড়া পেয়ে ফের অস্ত্র ব্যবসা শুরু করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩১ ঘ.