২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ভবনের কার্নিস ধসে নিহত ১

ঝিনাইদহের কালিগঞ্জ সদরে একটি ভবনের কার্নিস ধসে এক ব্যবসায়ী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 04:54 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঝিনাইদহ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের কালিগঞ্জ সদরে একটি ভবনের কার্নিস ধসে এক ব্যবসায়ী মারা গেছেন। আহত হয়েছে এক পুলিশ কনস্টেবলসহ আরো তিনজন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা সদরের বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত অজয় কুমার (৩৮) বাজারের চাল ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি সদরের চাঁচড়া এলাকায়। কালিগঞ্জ থানার ওসি জানান, হঠাৎ করে বাজার ভবনের পূর্ব পাশের কার্নিস বিকট শব্দে ভেঙ্গে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান অজয়। আহতরা হলেন- পুলিশ কনস্টেবল বুলবুল আহমেদ (৪০), চা দোকানি জালাল আহমেদ ( ৩০ ) ও চটপটি বিক্রেতা আব্দুর রহিম (৫০)। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৪ ঘ.