২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুলিশ জিডি লিখে স্বাক্ষর নিয়েছে'

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে উল্লেখ করে থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাদের পরিবার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে উল্লেখ করে থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাদের পরিবার। মঙ্গলবার রূপগঞ্জ থানায় জিডি দুটি করেন উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনী এলাকার আব্দুল আলী ওরফে মাসুদের (৩২) বাবা শহর আলী ও সাইদুল ইসলামের (২২) বাবা লেহাজউদ্দিন। তবে জিডি দায়েরকারীরা দাবি করেছেন, ওই দিনের ঘটনায় মাসুদ ও সাইদুল গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর র‌্যাব তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। তাদের অভিযোগ, থানায় হত্যার অভিযোগে মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। পুলিশ নিজেই জিডি লিখে তাতে তাদের স্বাক্ষর নেয়। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। সেনাবাহিনীর আবাসন প্রকল্পের জমি কেনাকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া এলাকা। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয় অর্ধশতাধিক। সেখানে পুড়িয়ে দেওয়া হয় সেনাক্যাম্প। গুলিবিদ্ধ একজন পরে হাসপাতালে মারা যায়। সংঘর্ষের ঘটনায় র‌্যাব ও পুলিশ কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক হাজার মানুষকে আসামি করে দুটি মামলা করেছে। সংঘর্ষের ঘটনায় এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। গ্রেপ্তার আতঙ্কে এখনো এলাকার অনেক পুরুষ এলাকা ছাড়া। সন্ধ্যার পর উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়ন ভুতুড়ে এলাকায় পরিণত হয়। নিখোঁজ বানিয়াছনীর এলাকার আব্দুল আলী ওরফে মাসুদের বাবা শহর আলী সাংবাদিকদের জানান, শনিবার সকালে তার ছেলে ফলের দোকান বন্ধ করে ইছাপুরা ব্রিজের কাছে এলাকাবাসীর মিছিল দেখতে যায়। সেখানে এলাকাবাসীর মিছিলে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর গুলিতে মাসুদ গুলিবিদ্ধ হয়। পরে র‌্যাব সদস্যরা তার লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান বা লাশ পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, রোববার থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি। পরদিন দুই ঘণ্টা থানায় বসিয়ে রেখে পুলিশ জানায় এভাবে লিখলে জিডি হবে না। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় থানায় গেলে পুলিশ একটি অভিযোগ লিখে সেখানে তার স্বাক্ষর নেয়। অভিযোগে লেখা হয়, সাইদুর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। এই অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়। একই এলাকার নিখোঁজ সাইদুল ইসলামের বাবা লেহাজউদ্দিন অভিযোগ করেন, শনিবার সকালে বাজার করে বাড়ি ফেরার পথে সাইদুল ইসলাম নিখোঁজ এই মর্মে একটি অভিযোগ লিখে পুলিশ তার কাছ থেকে স্বাক্ষর নেয়। তিনিও হত্যার একই অভিযোগ করে বলেন, থানায় অভিযোগ করতে চাইলে পুলিশ বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে তা উলে