২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অস্ত্রসহ আটক ২

ঢাকার সাভারে সোমবার রাতে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 07:12 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

সাভার, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে সোমবার রাতে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে আটক দু'জন হলেন- ওই এলাকার মো. পারভেজ হোসেন (২৫) ও শামীম হোসেন (২৭)। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার মেজর শেখ তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। এরা পেশাদার সন্ত্রাসী। মঙ্গলবার সকালে তাদের সাংবাদিকদের সামনে হাজির করে ব্রিফিং দেওয়া হবে বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৫ ঘ.