ফরিদপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের মধুখালী উপজেলার বাজার এলাকায় বাসচাপায় এক রিকশাচালক ও রিকশারোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে চার পথচারী।
সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় নিহতরা হলেন- রিকশা আরোহী সুনীতা রাণী সরকার (৩৫) ও চালক রাজু সরদার (২৫)।
আহত জাহিদ, ইয়াছিন, আহমদ ও সেলিমকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
করিমপুর হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হানিফ মিয়া বলেন, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক ও যাত্রীর মৃত্যু হয়।
বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। মামলার প্রস্তুতি চলছে।
নিহত সুনীতা গোপীনাথপুরের প্রফুল্ল সরকারের স্ত্রী এবং রিকশাচালকের বাড়ি উপজেলার দামোদরদী গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৮ ঘ.
bdnews24