২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীমা অধিদপ্তরের প্রধান বীমা নিয়ন্ত্রক ওএসডি

বীমা অধিদপ্তরের প্রধান বীমা নিয়ন্ত্রক মোহাম্মদ নাসির উদ্দিন খানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীমা অধিদপ্তরের প্রধান বীমা নিয়ন্ত্রক মোহাম্মদ নাসির উদ্দিন খানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সোমবার এ আদেশ দেওয়া হয়। অতিরিক্ত সচিব নাসির উদ্দিন খান ওই পদে প্রেষণে নিয়োজিত ছিলেন। প্রধান বীমা নিয়ন্ত্রক পদে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া অন্য এক আদেশে ওএসডি যুগ্ম-সচিব ড. মোহাম্মদ আলীকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 'ভালনারেবল গ্র"প ডেভেলপমেন্ট ফর আল্ট্রা পুওর' প্রকল্পের পরিচালক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৩২ঘ.