২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসমালিককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাসমালিককে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 11:14 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাসমালিককে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। সোমবার দুপুরে মাওয়া ঘাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. টিপু (৩৮) মাওয়া-ঢাকা রুটের বাস পরিবহন প্রতিষ্ঠান গোধূলীর একজন পরিচালক। তিনি শ্রীনগর উপজেলার হাতারপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে এবং ঢাকার কদমতলীতে থাকতেন। লৌহজং থানার ওসি হেলাল উদ্দিন জানান, দুপুর পৌনে ২টার দিকে গোধূলী পরিবহনের সাবেক কর্মী ইকবাল ডেকে নিয়ে টিপুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত টিপুকে শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, হত্যকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। তিনি জানান, টিপুর লাশ মাওয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের পর উত্তেজনা থাকলেও মাওয়ার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৪ ঘ.