সিরাজগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের সামাজিক সংগঠন ধুমকেতু সোমবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ কোর্ট চত্বরে ইভটিজিং বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
পরে তারা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করে। এর আগে ধুমকেতু'র উদ্যোগে 'ইভটিজিংকে না বলুন' এই শ্লোগানে ১০ সদস্যর একটি সাইকেল র্যালি রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ এসে পৌঁছে। পরে তারা সিরাজগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের ছাত্র।
র্যালিটি ১ নভেম্বরের মধ্যে রাজশাহী বিভাগের ৮টি জেলা প্রদক্ষিণ করবে বলে অংশগ্রহণকারী দলের নেতা শাহজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গত শনিবার জয়পুরহাট সদর উপজেলার ভাসদা থেকে সাইকেল র্যালিটি যাত্রা শুরু করে। সোমবার র্যালিটি পাবনার উদ্দেশ্যে যাত্রা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩৪৯ ঘ.
bdnews24