বগুড়া, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভা ডাকা নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের আশঙ্কায় সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
দুই গ্র"পের এক অংশ নেতৃত্ব দিচ্ছেন শিবগঞ্জ উপজেলা সভাপতি সাহজাদা চৌধুরী। অন্য অংশে রয়েছেন সাধারণ সম্পাদক আজিজুল হক।
সোমবার সকাল ১০টায় উপজেলার পৌর এলাকার সোনালী ব্যাংক চত্বরে সভা ডাকে সাহজাদা চৌধুরী গ্র"প। আজিজুল হক গ্র"প ওই সভা প্রতিহত করার ঘোষণা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় সোমবার পৌর অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।"
শিবগঞ্জ থানার ওসি এটিএম লুৎফর রহমান জানিয়েছেন, পৌর অঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহজাদা চৌধুরী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বৃহস্পতিবার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ এর সময় আজিজুল হকের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়।
"সোমবার আবারো যুদ্ধাপরাধীদের বিচার এবং তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়নের দাবিতে সমাবেশ আহবান করা হয়। সেই সমাবেশও প্রতিহতের ডাক দিয়েছে তারা।"
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, "বৃহস্পতিবার সাহজাদা চৌধুরী লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেছিলেন। এটি প্রতিহত করতে গিয়ে আমিও আহত হয়েছিলাম।
"আবারো আওয়ামীবিরোধী কোনো সমাবেশ করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১২৩ ঘ.
bdnews24