২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জনগণের সেবা সরকারি কর্মচারীদের সাংবিধানিক দায়িত্ব'

পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বলেছেন, জনগণকে সেবাদান কোনো করুণা নয় বরং সরকারি কর্মচারীদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 02:41 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

সাভার, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বলেছেন, জনগণকে সেবাদান কোনো করুণা নয় বরং সরকারি কর্মচারীদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব। তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যুগোপযোগী দক্ষতা ও জ্ঞান বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। রোববার দুপুরে সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। দীপুমণি আরো বলেন, একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে নবীন কর্মকর্তাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারণ এবং কাজকর্মে তার প্রতিফলন ঘটাতে হবে। অঞ্চল, স