২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলু-আব্বাসের দুর্নীতির মামলা চলবে

আপিল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হক ও বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিনের বিরুদ্ধে দায়ের পৃথক দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 09:35 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হক ও বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিনের বিরুদ্ধে দায়ের পৃথক দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। আদেশের পর দুদকের আইনজীবী আব্দুল আজিজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই আদেশের ফলে তাদের বিরুদ্ধে নিু আদালতে মামলার কার্যক্রম চলবে।" সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৮ সালের ১৩ এপ্রিল রমনা থানায় ফজলুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওই মামলা দায়ের করে দুদক। এরপর তার এক আবেদনে ওই বছরের ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত করে। অন্যদিকে, ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর মতিঝিল থানায় চারদলীয় জোট সরকারের গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে ১৮ বাড়ি বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামরা দায়ের করে দুদক। এরপর মির্জা আব্বাসের এক আবেদনে ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৫৩১ ঘ.