২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিক্ষককে হামলাকারীদের গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়েছে'

নাটোর-মাগুরায় উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উত্ত্যক্ত করা বন্ধে নারী নির্যাতন প্রতিরোধ আইন সংস্কারের চিন্তাও করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 01:32 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

সাভার, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর-মাগুরায় উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উত্ত্যক্ত করা বন্ধে নারী নির্যাতন প্রতিরোধ আইন সংস্কারের চিন্তাও করছে সরকার। তবে উত্ত্যক্ত করার মতো সামাজিক ব্যাধি সরকারের একার পক্ষে দূর করা সম্ভব নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ জন্য দেশের সবাইকে সচেতন হতে হবে। শনিবার দুপুরে ধামরাইয়ের কালামপুরে 'কালামপুর আমাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়' মাঠে এক আলোচনা সভায় মন্ত্রী আরো জানান, ইতিমধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে উত্ত্যক্ত বন্ধ ও বখাটেদের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নাটোরের বাগাতিপাড়ায় কলেজ ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমান ওপর বখাটেরা ১২ অক্টোবর দুপুরে ওপর মোটর সাইকেল তুলে দেয়। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা মিজানুর 'ক্লিনিক্যালি ডেড' বলে গত ২০ অক্টোবর জানান চিকিৎসকরা। গত ২১ অক্টোবর সহকর্মীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় মাগুরায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণরত শিক্ষক শরিফুজ্জামানকে মারধর করে গায়ে গরম ডাল ঢেলে দেয় বখাটেরা। তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ভূষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। উত্ত্যক্তের শিকার হয়ে অনেক স্কুল-কলেজপড়