শেরপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে দুই স্থানে হামলায় নিহত হয়েছেন দুজন।
পুলিশ জানায়, সদর উপজেলার ছনকান্দা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে শনিবার ভোরে প্রতিপক্ষের হামলায় নিহত হন মোশারফ হোসেন (৫০)।
অন্যদিকে একই সময়ে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হন নকলা উপজেলার ছত্রকোনা গ্রামের মোতালেব (৩০)।
সদর থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৬টার দিকে বাড়ির পাশে ডোবায় মাছ ধরার সময় প্রতিপক্ষের হামলায় মোশারফ ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
নকলা থানার ওসি একেএম ফসিউর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হন মোতালেব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে মোতালেবকে নিজেদের কর্মী দাবি করে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে বিকালে এক সংবাদ সম্মেলনে যুবদল নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সমর্থকদের হামলায় মোতালেব নিহত হয়েছেন।
যুবদল নেতারা বলেন, মোতালেব সংগঠনের ২ নম্বর নকলা ইউনিয়নের সভাপতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯১২ ঘ.
বাংলাদেশ/আদার টপ
ািবএন-
শেরপুর-নিহত
শেরপুরে হামলায় নিহত ২

bdnews24