২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত ও অপর এক ছাত্র আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 11:10 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত ও অপর এক ছাত্র আহত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া শেখ আমানউল্লাহ ডিগ্রি কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত মারুফ হোসেন (১৩) রঘুনাথপুর গ্রামের নূর আলী সরদারের ছেলে। আহত শান্ত (১৩) একই গ্রামের বাবলু সরদারের ছেলে। তারা কলারোয়া পাইলট হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। পুলিশ জানায়, এ ঘটনার পর কলারোয়া পাইলট হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কলারোয়া থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারুফ ও শান্ত সকালে একটি বাইসাইকেলে করে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। কলারোয়া শেখ আমানউল্লাহ ডিগ্রি কলেজের সামনে যশোর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এসময় সাইকেল চালক মারুফ ছিটকে গাড়ির গ্লাসের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যায়। শান্তকে আহত অবস্থায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পিকআপটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কলারোয়া থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) আযম মাহমুদ থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৭০৭ঘ.