২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় 'বন্দুকযুদ্ধে' দুইজন নিহত

বরগুনার পাথরঘাটা উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 04:23 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

বরগুনা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। র‌্যাব বলছে, নিহত মানিক ডাক্তার (৪৫) ও জাহাঙ্গীর হোসেন (৪০) জলদস্যু। তাদের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলায়। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাজী সামশের উদ্দিন সাংবাদিকদের জানান, পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানী জ্ঞানপাড়া এলাকায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে মানিক ও জাহাঙ্গীর মারা যান। এ সময় ঘটনাস্থল থেকে ১টি শট গান, ১২টি ওয়ান শুটারগান, ২টি বিদেশি এয়ারগান, ৮৯ রাউন্ড কার্তুজ এবং বিপুল সংখ্যক এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। দুইজনের লাশ চরদুয়ানী পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা সামশের উদ্দিন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ওসি সোহরাব আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১০২১ ঘ.