২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোমিও চিকিৎসকদের মর্যাদা বৃদ্ধির উদ্যোগ

হোমিওপ্যাথিক চিকিৎসকদের মর্যাদা বৃদ্ধি করে জেলা ও উপজেলা পর্যায়ের নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 10:02 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

যশোর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হোমিওপ্যাথিক চিকিৎসকদের মর্যাদা বৃদ্ধি করে জেলা ও উপজেলা পর্যায়ের নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের শুরু থেকে এটি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায় শুক্রবার যশোরে এক আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন। তিন দিনব্যাপী আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার শুক্রবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের দেড়শতাধিক হোমিও চিকিৎসক সেমিনারে অংশ নিচ্ছেন। সংসদ সদস্য খালেদুর রহমান টিটো প্রধান অতিথি হিসেবে সকাল ১০টার দিকে এ সেমিনারের উদ্বোধন করেন। ডাক্তার আবু নাসেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, হক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ কাদের প্রমুখ। সাংসদ টিটো বলেন, "অচিরেই হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার নতুন নীতিমালা তৈরি করে হোমিও চিকিৎসকদের মেডিকেল অফিসার ও ডিপ্লোমা পদমর্যাদা দিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।" সেমিনারে হক ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। আগামী রোববার সেমিনার শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৪২ ঘ.