২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের প্রতিবাদ করায় এবার শিক্ষক আহত মাগুরায়

নারীদের উত্ত্যক্তের প্রতিবাদকারী নাটোরের এক শিক্ষক যখন মৃত্যুশয্যায়, তখন মাগুরায় আহত হয়েছেন আরেক শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 11:14 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

মাগুরা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের উত্ত্যক্তের প্রতিবাদকারী নাটোরের এক শিক্ষক যখন মৃত্যুশয্যায়, তখন মাগুরায় আহত হয়েছেন আরেক শিক্ষক। সহকর্মীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় মাগুরায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণরত এক শিক্ষককে মারধর করে গায়ে গরম ডাল ঢেলে দিয়েছে বখাটেরা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পিটিআই'র প্রায় তিনশ প্রশিক্ষণার্থী ক্লাস বর্জন করে শহরের বিশ্বরোডে মানববন্ধন ও মিছিল করে। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টের কাছে স্মারকলিপি দেয়। বুধবার এ হামলার শিকার হন পিটিআইতে ২০১০ শিক্ষাবর্ষের দ্বিতীয় শিফটে প্রশিক্ষণরত শরিফুজ্জামান। তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ভূষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সদর হাসপাতালে চিকিৎসাধীন শরিফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিটিআইতে প্রশিক্ষণরত শিক্ষিকাদের উত্ত্যক্ত করা নিয়ে বখাটেদের সঙ্গে শিক্ষার্থীদের বাক-বিতণ্ডার জের ধরে এ হামলা চালানো হয়। তিনি জানান, বুধবার বিকালে প্রশিক্ষণার্থীদের সঙ্গে বখাটেদের বাক-বিতণ্ডার সময় তারা 'দেখে নেওয়ার' হুমকি দেয়। "এই ঘটনার পর সন্ধ্যা ৭টার দিকে ৫-৬ জনের একটি দল আমাকে পিটিআই'র গেটের সামনে ফ্লেক্সিলোডের দোকানের পিছনে নিয়ে প্রথমে লাঠিপেটা করে। পরে হোটেল থেকে গরম ডাল এনে গায়ে ঢেলে দেয়", বলেন শরিফুজ্জামান। এ সময় তিনি দৌড়ে পিটিআইতে ঢুকে পড়েন জানিয়ে বলেন, শহর থেকে পিটিআইতে ফেরার পথে মোবাইল ফোন রিচার্জ করার জন্য তিনি ওই ফেক্সিলোডের দোকানে দাঁড়িয়েছিলেন। শরিফ জানান, হামলাকারীদের মধ্যে তিনি 'ডিয়ার' নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। তার নেতৃত্বেই পিটিআই'র ভেতরে একটি বখাটে গ্র"প মাদক সেবনের পাশাপাশি হোস্টেলের শিক্ষিকাদের উত্ত্যক্ত করত। এলাকাবাসী জানায়, ডিয়ার পিটিআই পাড়াতে থাকে। তার বাবার নাম রিপন হোসেন। পিটিআই'র সুপারিনটেনডেন্ট কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় ডিয়ারসহ পাঁচজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।" সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জেল জানান, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায় নি, তবে চেষ্টা চলছে। নাটোরের বাগাতিপাড়ায় কলেজ ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদকারী কলেজ শিক্ষক মিজানুর রহমান এখন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। বুধবার চিকিৎসকরা জানান, তিনি 'ক্লিনিক্যালি ডেড'। লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মিজানুর কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানালে ১২ অক্টোবর দুপুরে বখাটেরা তার ওপর মোটর সাইকেল তুলে দেয়। স