২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 08:38 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে একথা জানিয়ে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি কার্যত স্থির থেকে একই এলাকায় ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিলো। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপটির প্রভাবে সমুদ্রবন্দরগুলো এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। বুলেটিনে জানানো হয়েছে, নিম্ন