ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার মধ্যরাতে বনানী স্টাফ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গুলশান থানার উপপরিদর্শক গুলশান আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১২টার দিকে কয়েকজন যুবক ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় র্যাব-১ এর একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে যুবকরা গুলি চালায়।
এ সময় র্যাব পাল্টা গুলি চালালে এক যুবক (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। অন্যরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
র্যাবের মিডিয়া ও লিগ্যাল উইং-এর পরিচালক কমান্ডার সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহত যুবক ছিলো একজন ছিনতাইকারী। টহল দলের উপর গুলি চালালে পাল্টা গুলিতে সে নিহত হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/কেএমএস/১২২৩ ঘ.
bdnews24