ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে বুধবার সন্ধ্যায় দুর্বৃত্তের গুলিতে এ নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।
মঞ্জুর (৪৫) নামের ওই ব্যক্তি মিরপুর সাড়ে এগারো'র বি ব্লকে ৩ নম্বর সড়কের ৫৩ নম্বর বাড়িতে পিএসপি ডেভেলপার কম্পানির নিরাপত্তারক্ষী।
গলায় গুলিবিদ্ধ মঞ্জুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্লবী থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি অবহিত হয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/ডিডি/০০০০ ঘ.
bdnews24