২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে নয় প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 05:44 PM

Updated : 25 Aug 2022, 07:25 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জে নয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাবান তহুরা ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। আদালতকে সহায়তা করে পুলিশ। ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবশেনের অভিযোগে তাদেরকে এ জরিমানা করা হয়েছে। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় অভিযান চালিয়ে তাঁতবাজার মার্কেটের গ্রামীণ ফাস্ট ফুড, গ্রামীণ হোটেল, আব্দুল হক সুপার মার্কেটের রংধনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ইসলামিয়া হোটেল, হারভেস্ট রীচসহ নয়টি প্রতিষ্ঠানকে ৯৪ হাজার ৫শ' টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে ভুলতার গাউছিয়া মার্কেটের রাধুনী রেস্টুরেন্টসহ প্রায় ২৫টি হোটেলের মালিক হোটেল বন্ধ করে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৩ ঘ.