২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

যশোর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 05:43 PM

Updated : 25 Aug 2022, 07:25 PM

যশোর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে শহরের পুরাতন কসবায় নিজ বাসভবনের সামনে তিনি হামলার শিকার হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের দড়াটানায় সংগঠনের জেলা কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির সমনে এলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এদিকে এ ঘটনার পরপরই যুবলীগ শহরে বিক্ষোভ মিছিল করে। জেলা যুবলীগ সভাপতি মোস্তাফা ফরিদ আহমেদ মিছিলে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.