সিরাজগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মন্টু নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, শাহজাদপুর পৌর শহরের চুনিয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করার সময় মন্টু মিস্ত্রি বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত মন্টু চাঁপাইনবাবগঞ্জের শিবপুর থানার ছন্দাজিতপুর গ্রামের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.
bdnews24