ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লবী বেড়িবাধে একটি যাত্রিবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।
আশুলিয়ার কসমো গার্মেন্ট থেকে শ্রমিকদের নিয়ে রূপনগরের দিকে যাওয়ার সময় মঙ্গলবার রাত সোয়া ৮টা নাগাদ পল্লবী বেরিবাধের বিরুলিয়ার গুদারাঘাটে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি ইকবাল হোসেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গুদারাঘাটের একটি খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসটিতে ৫০ জনের মতো শ্রমিক ছিলো। এদের ২০ জন আহত হয়েছে।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নিকটস্থ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাত্র নয়দিন আগে সাভারের সালেপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়। এ ঘটনায় ১৪ জন নিহত হয়। বাসটির এক যাত্রী বলেছিলেন, বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২৩০৩ঘ.
bdnews24