২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সংঘর্ষ-গোলাগুলি, আহত ৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 02:00 PM

Updated : 25 Aug 2022, 07:09 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার দিঘিরপাড় বাজারে স্থানীয় মোল্লা ও খাঁ পরিবারের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুপক্ষের গোলাগুলিতে বাজারের লোকজন ভয়ে ছুটাছুটি শুরু করে। মুহূর্তে বন্ধ হয়ে যায় দোকানপাট। টঙ্গীবাড়ি থানার ওসি আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, গোষ্ঠীগত বিরোধের জের ধরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় পুলিশকে সর্তক অবস্থায় রাখা হয়েছে। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.